Posted by জামাল উদ্দিন on জুন 19, 2010 (সৌজন্যেঃউবুন্টুর মুস্কিল আহসান)
মোডেমটা চেনানোর জন্য usb-modeswitch ডাউনলোড করুন এখান থেকে
ডায়ালার wvdial এর জন্য নীচের প্যাকেজগুলো ডাউনলোড করে নিনঃ
libwvstreams4.6-base
libwvstreams4.6-extras
libuniconf4.6
wvdial
প্যাকেজ ইন্সটলেশনঃ
উবুন্টুর ডেস্কটপে zoom নাম দিয়ে একটা ফোল্ডার করুন । তাতে আগে ডাউনলোড করা সকল ফাইল এনে রেখে দিন ।
সহজে ইন্সটলের জন্য আমি টারমিনাল ব্যবহার করব , ভয় পাবেন না
টারমিনাল খুলে লিখুন
# cd Desktop/zoom
লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা zoom ফোল্ডারটাতে ঢুকে মাউসে রাইট বাটন ক্লিক করে Open In terminal দিবেন তাহলেই হয়ে যাবে
এরপর টারমিনালে কমান্ড দিনঃ
# sudo dpkg -i *.deb
ব্যস ! এগুলো ইন্সটল হয়ে গেছে । এবার একটা রিস্টার্ট দিন মোডেম এবং কানেকশন কনফিগারঃ
- মোডেমটা লাগিয়ে নিন । টারমিনাল খুলে নীচের কমান্ডটা দিনঃ
1usb_modeswitch
যাই দেখাক সমস্যা নাই
মোডেম চেনাতে নীচের কমান্ডটুকু দিনঃ
# sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1
টারমিনালে নীচের কমান্ড দিনঃ
# sudo wvdialconf
এবার নীচের কমান্ডটা দিনঃ
# sudo gedit /etc/wvdial.conf
একটা টেক্সট এডিটর খুলবে । Modem = /dev/ttyUSB0 এরকম একটা লাইন পাবেন । খেয়াল রাখুন এখানে USB এর নাম্বারটা কত ( সাধারণত 0 ই থাকে ) পুরোটা মুছে নীচের কোডটুকু কপি করে দিনঃ ( ডানদিকে কপি অপশন পাবেন )
01[Modem0]
02Modem = /dev/ttyUSB0
03Baud = 460800
04SetVolume = 0
05Dial Command = ATDT
06Init1 = ATZ
07FlowControl = Hardware(CRTSCTS)
08
09[Dialer zoom]
10Username = waps
11Password = waps
12Phone = #777
13Stupid Mode = 1
14Inherits = Modem0
সেভ করে নিন
কানেক্ট করা/ডিসকানেক্ট করাঃ
কানেক্ট করতে টারমিনাল খুলে লিখুনঃ
# sudo wvdial zoom
ডিসকানেক্ট করতে টারমিনালে লিখুন
#sudo poff.wvdial
অথবা আগের টারমিনালে এসে CTRL + C চাপুন ডিসকানেক্ট হয়ে যাবে । একটু সহজ করাঃ কনফিগার করার পর কানেক্ট করতে আপনাকে বেশ কিছু কমান্ড দিতে হবে । তার কাজটা চলুন এক ক্লিকে করে নেই ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Create a launcher এ দিন । নীচের মত প্যারামিটার দিন ।
Type: Application in Terminal
Name: Zoom Dialer
Command: gksu modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1 && sleep 4 && gksu wvdial zoom
Comment: (আপনার ইচ্ছামত)
এবার আপনি শুধু শর্টকাটটাতে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে আর হান্গামা করতে হবে না । পুনঃ এতো কাজ কেনো করা লাগল সেই প্রশ্ন মনে আসা স্বাভাবিক । এতে লিনাক্সের দোষ নাই । যারা প্রডাক্ট বানান তারা পুরো উইন্ডোসকে টার্গেট করে বানান বলেই এই অবস্থা এটা নিয়ে একদিন বিস্তারিত লেখার ইচ্ছা আছে । ভালো থাকুন , হ্যাপী লিনাক্সিং
No comments:
Post a Comment