Wednesday, March 2, 2011

তারেক রেজার পুঁথি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭ ব্যাচের পুনর্মিলনী
১৮ মার্চ ২০১১ শুক্রবার

পুনর্মিলনীর পুথি

২৭ ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা জানাই
কতোদিন সবার সাথে দেখা সাক্ষাৎ নাই
ইচ্ছে করে আগের মতো আড্ডাতে যাই মিশে
ক্যাম্পাস লাইফের মতো শান্তি পাবো কিসে?
কতো কথা কতো স্মৃতি মনে পড়ে যায়
জাহাঙ্গীরনগরের জন্য মন করে হায় হায়
মার্চের আঠারো তারিখ শুক্রবার দিনে
আসো যদি বেঁধে নেবো ভালোবাসার ঋণে
বউ সন্তান সঙ্গে আসবে ননদ, শ্যালিকা
ব্যাচেলররা তাদের গলায় দেবে মালিকা
ফ্রেন্ড হলে নো প্রোবলেম গার্ল ফ্রেন্ড হলে ভালো
ভালোবাসায় মিশে যাবে সাদার সাথে কালো
সকাল বেলা চা-এর সঙ্গে খাবো সিঙ্গারা
সবুজ ক্যাম্পাসে গাইবো তাই রে নাই রে না...
ঢোলের সঙ্গে বাজবে খোল নাচবো সবাই মিলে
সবই হবে মাথা-পিছু ৩০০ টাকা দিলে
ফ্যাশন শো, অ্যালবাম শো, স্মৃতিচারণ, গান
নিজের ঘরে আসবো সবাই কেউ নই মেহমান
ডাল-ভাত-আলু ভর্তা যা পাবো তাই খাবো
ভাঁপা পিঠা চিতোই পিঠা সঙ্গে তাও পাবো
হৈ চৈ আড্ডা আর করবো গলাবাজি
তাদের কদর বাড়বে যারা দুষ্টু এবং পাঁজি
বাজে কথার মা-কে আমরা করতে চাই না কিছু
আগের মতো দেখবো খুঁজে কোথায় উচু নিচু
বাকি কথা হবে জানি পুনর্মিলনীতে
ভুল করো না বন্ধুদের এই খবর দিতে।

No comments:

Post a Comment